ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে জিহাদিদের হামলায় কমপক্ষে ১০ সৈন্য নিহত হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর এটি ছিল আইএসের সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনা। এক খবরে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
সামরিক বাহিনীর এক লে: কর্নেল বলেন, ‘আজ ভোরে ইসলামিক স্টেট গ্রুপের হামলায় আমরা ১০ সৈন্য নিহত ও ৬ জন আহত হওয়ার খবর পেয়েছি।’
এদিকে এক পুলিশ কর্মকর্তা ও স্থানীয় এক কর্মকর্তা এই হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইএইচএম