টাঙ্গাইল শহরের বাইপাস ঘারিন্দা এলাকায় একটি প্রাইভেটকার ও বাসের সংঘর্ষে ফরহাদ হোসেন ফটিক (৪৬) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ফরহাদ হোসেন মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি। তার বাড়ি উপজেলার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাওয়ার কুমারজানি গ্রামে।
হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা (এসআই) মুহাম্মদ শাহলম জানান, মির্জাপুরগামী একটি প্রাইভেটকার ও বিপরীত দিক থেকে আসা পাবনাগামী একটি বাসের সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ফরহাদ হোসেন মারা যান। এতে, আহত প্রাইভেটকার চালক সবুজ (২৪), সিরাজ মিয়া (৫৬) ও শাহ আলমকে (৫০) টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/জামান