ছাত্রলীগের তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
কক্সবাজারে ছাত্রলীগের এক কর্মী সভায় তিনি বলেন, ছাত্রলীগের তৃণমূল শক্তিশালী হলে বাংলাদেশ ছাত্রলীগ শক্তিশালী হবে। বাংলাদেশ ছাত্রলীগ শক্তিশালী হলে দেশরত্ন শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। শেখ হাসিনার হাত শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে। তখন বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়াবে।
আগামী ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার জনসভা সফল করার লক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগ এ কর্মী সভার আয়োজন করে।
সাইফুর রহমান সোহাগ বলেন, কক্সবাজারের প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার ছাত্রলীগকে শক্তিশালী হতে হবে। উপজেলা শক্তিশালী হলে জেলা ছাত্রলীগ শক্তিশালী হবে। জেলা শক্তিশালী হলে বাংলাদেশ ছাত্রলীগ শক্তিশালী হবে।
তিনি আরো বলেন, কক্সবাজারকে মাননীয় প্রধানমন্ত্রী দু’হাত ভরে দিয়েছেন। ছাত্রলীগের দায়িত্ব আগামী নির্বাচনে কক্সবাজারের চারটি আসনই শেখ হাসিনাকে উপহার দেয়া। আর সেই অনুযায়ী এখন থেকেই ছাত্রলীগকে কাজ করতে হবে।
ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগকে যুদ্ধ ঘোষণা করতে হবে। ছাত্রলীগের কোন কর্মী যাতে মাদকের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে সেজন্য সবসময় সতর্ক থাকতে হবে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তামিমের সঞ্চলনায় এবং জেলা ছাত্রলীগের সভাপতি ইশতেহাক আহম্মেদ জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সায়মন সরোয়ার কমল, ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার সাহাজাদা, উপ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/নূহু