‘জেমস বন্ড’ সিরিজের স্ক্রিপ্ট নিয়ে হাঁড়ি ভাঙ্গলেন ব্রসনান

 
সাবেক বন্ড পিয়ার্স ব্রসনান, কখনো রোমান্টিক, কখনো মারদাঙ্গা অ্যাকশন হিরো জেমস বন্ড হিসেবেই সবাই তাকে চিনেন। চারটি পর্বে জেমস বন্ড সিরিজে তাকে দেখেছেন দর্শক-ভক্তরা।
 
এই ছবি নিয়ে ব্রসনান কী মনে করতেন, জানেন! পিয়ার্স ব্রসনান তার অভিনীত চারটি সিনেমার মধ্যে একটারও স্ক্রিপ্ট পছন্দ করেননি।
 
সবক’টার স্ক্রিপ্ট পড়ে হতাশ হয়েছিলেন বন্ডরূপের ব্রসনান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, একের পর এক ছবিতে কাজ করে গেলেও ভিতর থেকে তৃপ্তি পেতেন না একেবারেই।
 
আমার চারপাশের দুনিয়া আর সিনেমার জগৎটা পাল্টে যাচ্ছিল তখন। সেই সময়ে দাঁড়িয়ে মনে হতো, বন্ড-ছবির চিত্রনাট্য কি আরেকটু বাস্তবসম্মত হতে পারে না? এমনটাই প্রত্যাশার কথা জানান পিয়ার্স।
 
তবু কাজ ফেলে রাখতেন না, নিজের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করেছেন বলে দাবি করেন এই জেমস বন্ড। তিনি বলেন,  ‘একটা সময়ের পরে অবশ্য জেমস বন্ডের চরিত্রটা আর বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোটাই ইচ্ছেমতো উপভোগ করতাম শুধু।
 
ইত্তেফাক/আনিসুর