প্রায় চার কোটি টাকার মাদকদ্রব্য আজ বুধবার ধ্বংস করেছে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। জয়পুরহাট সিমেন্ট ফ্যাক্টরির মাঠে সকাল ১০ টায় ওই সকল মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল ৫১ হাজার ৯৪৭ বোতল, লুজ ফেনসিডিল ২৪ লেটার, মদ ২ হাজার ১৯০ বোতল, বিয়ার ৪৮৫ বোতল, গাঁজা ১৮ কেজি, ইনজেকশান ২১ হাজার ৩৯৯টি, ইস্কাপ সিরাপ ৩২২ টি, ট্যাবলেট ইয়াবা ৮১৯টি, এমকে ডাইল ও ম্যাগডিল ১৬ বোতল এবং বিভিন্ন প্রকার আতশবাজি ৫১ হাজার ৪৭০ প্যাকেট। এসব মাদকদ্রব্যের মূল্য ৩ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৪ শ ৪০ টাকা।
২০১৫ সালের আগস্ট থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ঐ সকল মাদকদ্রব্য উদ্ধার করেছে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রেহানুল হক, ২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ইমতিয়াজ আহমেদ চৌধুরী, উপ-অধিনায়ক মেজর মাসরুর এস এ রুমী, সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক সরকার, হাকিমপুর শুল্ক ষ্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা এ কে এম সিদ্দিকুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রফিকুল ইসলাম।
ইত্তেফাক/কেকে