আমির খানের নাকে ‘নাকফুল’ কেন!

 
আমির খানের বেশ, চরিত্র, নিজেকে ভাঙার যে বিষয়, তা অন্তত বলিউডের অন্য সব নায়ক থেকে আলাদা এবং ওপরে। বহুরূপী আমিরকে একেক সময় একেক বেশে দেখেছেন ভক্তরা। এবার আসলেন একেবারে নতুন ঢঙে। নাকফুল পরা আমির হাজির।
 
আমির কেন নাকফুল পরলেন? প্রশ্ন মনে ভাসছে! বিষয়টা খুলে বলি তাহলে। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত গতকাল তার ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে তারপাশে নতুন আমির খানকে দেখা যায়।
 
আমির চশমা পরা, গোঁফওয়ালা চেহারাটা আগের মতোই আছে। শুধু যোগ হয়েছে একটা নতুন জিনিস। তার নাকে রয়েছে একটা নাকফুল। সুশান্তের শেয়ার করার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি।
 
ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ‘থাগস অফ হিন্দুস্তান’-এ নতুন লুকে দেখা যাবে আমিরকে। সেই কারণেই হয়তো নাকে এই বিশেষ গয়নাটি পরেছেন তিনি। যদিও ছবির ক্যাপশনে সে বিষয়ে কোনও ইঙ্গিতই দেননি সুশান্ত।
 
এর আগে ‘গজনি’, ‘ধুম থ্রি’, ‘পিকে’ বা ‘দঙ্গল’ সিনেমায় আমিরের বিভিন্ন লুকের প্রমাণ পেয়েছেন দর্শকরা। এবার নতুন চ্যালেঞ্জ ‘থাগস অফ হিন্দুস্তান’।
 

And when you meet 'Inspiration' in the process !! #aamirkhan #perfectionist

A post shared by Sushant Singh Rajput (@sushantsinghrajput) on May 1, 2017 at 9:47pm PDT

ইত্তেফাক/আনিসুর