চীনে রেল টানেলে বিস্ফোরণে ১২ শ্রমিকের মৃত্যু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দ্রুতগতির এক রেল টানেলে বিস্ফোরণে ১২ শ্রমিকের প্রাণহানি হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
 
গুইঝৌ প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে। টানেলটি গ্যাস পূর্ণ হওয়ার কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ১২ জন আহত ও আরো ১২ জন আটকা পড়ার খবর পাওয়া গেছে।
 
পরবর্তীতে দুই হাজারেরও বেশি উদ্ধারকর্মী ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধানে তল্লাশি চালিয়েছে। বুধবার ভোর পৌনে পাঁচটায় অভিযান শেষ হয়।
 
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে চীনের কর্মকর্তারা জানিয়েছেন। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু