রুশ উপন্যাস ‘ওয়ার অ্যান্ড পিস’ অবলম্বনে নির্মিত নাটক ‘নাতাশা, পিয়েরে অ্যান্ড দ্য গ্রেট কমেট অব ১৮১২’ মঙ্গলবার টনি অ্যাওয়ার্ডের ১২টি শাখায় মনোনয়ন পেয়েছে।
‘হ্যালো, ডলি!’ পেয়েছে ১০টি শাখার মনোনয়ন। এতে অভিনয় করেছেন বেটে মিডলার। ব্রডওয়েতে যাত্রা শুরুর পাঁচ দশক পর তিনি এতে অভিনয় করলেন।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সমমূল্যের ৭১তম বার্ষিক টনি অ্যাওয়ার্ড ১১ জুন অনুষ্ঠিত হবে। এটি তখন পরিণত হবে তারকাদের মিলনমেলায়। দুই বারের অস্কার বিজয়ী কেভিন স্প্যাসি এতে অতিথি হিসেবে থাকবেন।
‘নাতাশা, পিয়েরে অ্যান্ড দ্য গ্রেট কোমেট অব ১৮১২’ এ বছর সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে। ১৯ শতাব্দীর ক্লাসিক ‘ওয়ার অ্যান্ড পিস’ এর কাহিনী অবলম্বনে এটি নির্মিত হয়েছে।
এছাড়া ব্রডওয়ে থিয়েটারের ‘ডিয়ার ইভান হ্যানসেন’ নয়টিতে এবং ‘এ ডলস হাউজ, পার্ট টু’ টনি অ্যাওয়ার্ডের আটটিতে মনোনয়ন পেয়েছে। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার ১৯৯৩ সালের অসলো শান্তিচুক্তি নিয়ে নির্মিত নাটক ‘অসলো’ পেয়েছে সাতটি মনোনয়ন। খবর-বাসস।
ইত্তেফাক/আনিসুর