কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভবিষ্য তহবিলের স্বীকৃতি

 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিলের স্বীকৃতি দেওয়া হয়েছে।
 
এর আগে তহবিল না থাকায় সংশ্লিষ্টগণ বিভিন্ন সুযোগ সুবিধা হতে তারা বঞ্চিত হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলমের ঐকান্তিক প্রচেষ্টা এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় সাধারণ ভবিষ্য তহবিলের জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- ময়মনসিংহ হতে স্বীকৃতি প্রাপ্ত হয়।
 
বুধবার দুপুরে বিশ্ব বিদ্যালয়ের উপ-পরিচালক (তথ্য ও জনসংযোগ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
 
ইত্তেফাক/জামান