সিরিয়ায় জঙ্গি গুপ্তঘাতকের বন্দুক হামলায় এক রুশ সামরিক উপদেষ্টা প্রাণ হারিয়েছেন। তিনি সিরীয় সেনাবাহিনীর প্রশিক্ষক ছিলেন।
সিরিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হয়, নিহত সামরিক কর্মকর্তা লে: কর্নেল আলেক্সি বুচিনিকভ। রাশিয়ান বার্তা সংস্থা তাস জানায়, লে কর্নেল আলেক্সি যখন একটি সেনা ইউনিটে সিরিয়ান সেনাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন তখন তাকে লক্ষ্য করে গুলি করা হলে তিনি প্রাণ হারান।
তিনি রুশ সামরিক উপদেষ্টা দলের সদস্য হিসেবে সিরিয়া যান। তাস।
ইত্তেফাক/সাব্বির