সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 
টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে ওমর ফারুক নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
 
বুধবার সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ফারুক ওই গ্রামের শরীফুল ইসলামের ছেলে এবং স্থানীয় ফাতেমা (রা.) নূরানি মাদরাসার প্লে গ্রুপের ছাত্র। এলাকাবাসী ও পারিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে মাদরাসা থেকে ফিরে বাড়ির পাশের একটি পুকুরে তার দুই সহপাঠী বন্ধুদের নিয়ে গোসল করতে যায়। এ সময় তিন বন্ধুই পানিতে ডুবে যায়। পাশেই ধান কাটা শ্রমিকরা দুই শিশুকে জীবিত উদ্ধার করলে অপর বন্ধু ফারুকও পুকুরের পানিতে তলিয়ে গেছে বলে তারা জানায়।
 
শ্রমিকরা অনেক চেষ্টার পর শিশু ওমর ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঘটনাস্থলেই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/জামান