পাইরেটস ক্লাবের নৈপুণ্য অব্যাহত

ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট

  স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে চলমান ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে নবাগত পাইরেটস ক্লাবের দুর্দান্ত নৈপুণ্য অব্যাহত আছে। তারই সুবাদে টানা পঞ্চম জয় নিয়ে এখনও লিগের শীর্ষে রয়েছে ক্লাবটি। সিটি করপোরেশন একাদশ, ব্রাদার্স ইউনিয়ন, শহীদ শাহাজাহান সংঘ ও ইস্পাহানি স্পোর্টিং ক্লাবের মতো দলগুলোকে বিধ্বস্ত করে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ক্লাবটি ৪ উইকেটে হারায় ঐতিহ্যবাহী দল রাইজিং স্টার ক্লাবকে।  সংক্ষিপ্ত স্কোর : রাইজিং স্টার ২১.৩ ওভারে ৮৯/১০ (শরীফ ২৩, ওমর ফারুক ২২। ওয়াহিদুল ৫/২৭, ইনজামামুল ৩/২২)। পাইরেটস ক্লাব ২০.২৩ ওভারে ৯৪/৬ (আশরাফুল ৩৩ অপঃ) পেয়ার মোহাম্মদ ২৫, ফাহাদ ২১। আসাদুর ৩/১৮, মনির আলম ২/২৫)।