গাজীপুরে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের ‘ওয়াক ফর লাইফ’ ক্লিনিক পরিদর্শন

অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট বুধবার সকালে গাজীপুর জেলা শহরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকলে কলেজ হাসপাতালে “ওয়াক ফর লাইফ” প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন। এসময় তার সাথে ছিলেন ড. পিটার শ্যানন, মি. জেমস ডিলন ফাইরুজ নিগার অদিতি, উপ-পরিচালক ডা. মো. আলী হায়দার খান, “ওয়াক ফর লাইফ” এর প্রকল্প ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম খান, দি গ্লেনকো ফাউন্ডেশন (ওয়াক ফর লাইফ) এর প্রতিষ্ঠাতা কলিন ম্যাকফারলেন। 
 
সকালে অস্ট্রেলিয়ান হাই কমিশনার হাসপাতাল প্রাঙ্গণে এসে পৌঁছালে হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মো. হাবিবুল্লাহ তাঁদেরকে অভ্যর্থনা জানান।
 
হাই কমিশনার ওয়াক ফর লাইফ এর চিকিৎসায় সুস্থ হওয়া রোগী এবং চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন। ওয়াক ফর লাইফ প্রকল্পটি দি গ্লেনকো ফাউন্ডেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অংশীদারিত্বমূলক একটি প্রকল্প। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সমগ্র বাংলাদেশে “ওয়াক ফর লাইফ”প্রকল্পটি ১৯০০০ এর অধিক ক্লাবফুট-শিশুকে তাদের ক্লিনিকে চিকিৎসার আওতাভুক্ত করেছে। এ পর্যন্ত ৫৩৪ ক্লাবফুট-শিশুকে চিকিৎসার আওতায় এনেছে। 
 
ইত্তেফাক/পাভেল