ক্যাম্পাস দখলকে কেন্দ্র করে বুধবার দুপুরে বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেক্টনিক্স বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ফাইম গ্রুপের সমর্থক জাকারিয়া সহ বেশ কয়েকজন আহত হয়েছে।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ পরিস্থিতি শান্ত করে।
আহত জাকারিয়া জানায়, দুপুরের দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসের দখল নিতে বহিরাগত ছাত্রলীগ কর্মী তাহের ও তার দলবল প্রবেশ করে । তারা ছাত্রাবাসে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা ফাহিম গ্রুপের উপর হামলা চালায়।
তাকে রক্ষা করতে এসে জাকারিয়াসহ বেশ কয়েকজন আহত হয়ে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বহিরাগতরা জাকারিয়ার উপর পুলিশের সামনে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কলেজ ছাত্রলীগের ফাহিম সমর্থকরা। বটতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই নজরুল ইসলাম জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
ইত্তেফাক/সাব্বির