থাইল্যান্ডের রেড বুল সাম্রাজ্যের উত্তরাধিকারী ভরায়ুত অভিদায়া থাইল্যান্ড থেকে সিঙ্গাপুরে পালিয়েছেন। থাই পুলিশ বলছে, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ২০১২ সালে থাইল্যান্ডের একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছেন।
কর্মকর্তারা বলছেন, সম্প্রতি ভরায়ুতের বিরুদ্ধে চার্জ গঠন করা হলে তাকে আদালতে উপস্থিত থাকতে বলা হয় তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে গত মঙ্গলবার দেশ ছেড়েছেন বলে জানা যায় ।
তিনি ২০১২ সালে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে থাই পুলিশ কর্মকর্তাকে ধাক্কা মারেন । এ ধরণের মামলায় উচ্চ পদস্থদের বিশেষ সুযোগ- সুবিধা এবং ছাড় দেওয়ার অভিযোগে থাই কর্তৃপক্ষকে সাধারণ জনগণ সমালোচনা করেছে।
অন্যদিকে,অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে সিঙ্গাপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে , ভরায়ুতের ব্যক্তিগত বিমান মঙ্গলবার দেশটিতে অবস্থান করেছিল। সেলেটার এয়ারপোর্টে একটি প্রতিনিধি বিবিসিকে জানায়, তিনি ব্যক্তিগত বিমান গ্রহণ করেছেন , তা ছাড়া " কোনও তথ্য প্রকাশ করতে অপারগ " বলে জানায়া।
প্রসঙ্গত, থাইল্যান্ডের সাথে সিঙ্গাপুরের কোনো ধরণের বিনিময় চুক্তি নেই , তবে উভয় দেশ বহুজাতিক বাণিজ্য ক্ষেত্রে পরিচালিত হয়ে থাকে। উল্লেখ্য, ভরায়ুত অভিদায়াকে দ্রুতগতিতে গাড়ি চালানোর অভিযোগ আনা হলে থাই পুলিশকে কোন ধরণের জবাব দিতে ব্যর্থ হয়েছেন।
তবে তাঁর প্রতিনিধিরা প্রতিবারই বলেছেন যে, তিনি ব্যবসার জন্য দূরে ছিলেন এবং পুলিশের সাথে দেখা করতে পারেননি খুব অসুস্থ ছিলেন।
থাইল্যান্ডের সংবাদপত্রগুলি পুলিশকে উদ্ধৃত করে বলেছে যে, ২৫ শে এপ্রিল তিনি সিঙ্গাপুরে ভ্রমণ করেছেন এবং শুক্রবারে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার আগেই তারা তাকে থামাতে সক্ষম হয়নি। থাই তদন্তকারীরা এখন তার পাসপোর্ট বাতিল করার চেষ্টা করছেন।
ইত্তেফাক/সাব্বির