চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির কারাগারে

 
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. মো. কেরামত আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
বুধবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. শহিদুল ইসলাম কেরামত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
কেরামত আলীর আইনজীবী মো. মাসুদ রানা জানান, গত ১০ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানা পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের নেয়া জামিনের মেয়াদ শেষ হয়। এরপর বুধবার সকালে আবারো জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
ইত্তেফাক/জামান