ভাবনার বিচ ফটোগ্রাফার মোশাররফ করিম

 
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে ঘুরে বেড়াচ্ছেন। হাতে ক্যামেরা, পুরাদস্তুর ফটোগ্রাফারের বেশে। বিচ ফটোগ্রাফার সৈকতে থাকবেন, ছবি ওঠানোর আবদার করবেন, এটাই সবাই দেখে থাকেন। তবে এই বেশে মোশাররফ করিমকে দেখে অবাক হওয়ার কিছু নেই। তাহলে কেন!
 
গত কয়েকদিন ধরে সেখানে শুটিং চলছিল নির্মাতা সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’র। যে নাটকে ‘বীচ ফটোগ্রাফার’ চরিত্রে অভিনয় করছেন মোশাররফ। লাইফ ইজ বিউটিফুল’এ তার সঙ্গে অভিনয় করেছেন ভাবনা।
 
জানা গেছে, গত ২২ এপ্রিল পরিচালক সাগর জাহান পুরো দল নিয়ে গিয়েছিলেন কক্সবাজার। ২ মে ফিরে এসেছেন। একটি দুটি নয়, এখানে মোশাররফ তিনটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন।
IMG0
মোশাররফ করিম বলেন, আমার কাছেও ব্যাপারটি বেশ মজার মনে হচ্ছে। তবে এখানেও শুটিং করা বেশ ঝামেলার। প্রচুর লোকজন চারদিকে। কক্সবাজার আগের চেয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে।’
 
নির্মাতা সাগর জাহান বেশ কিছু ছবি তার ফেসবুকে শেয়ার দিয়েছেন, তিনি জানান, ঈদের নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’। নাটকটি আসছে ঈদে বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে দেখা যাবে।’
 
ইত্তেফাক/আনিসুর