ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে বুধবার এক কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৩৫ শ্রমিক মারা গেছে। সমবায়, শ্রম ও সমাজ কল্যাণমন্ত্রী আলি রাবিঈ’র বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিম বৃহস্পতিবার একথা জানিয়েছে।
 
আজাদশাহর নগরীর কাছে জেমেস্তান ইউর্ত খনির কাছে স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, এই দুর্ঘটনায় আরো অন্তত ৫০ শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে ৩০ জনেরও বেশি শ্রমিককে আশপাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
 
জানা যায়, শ্রমিকদের শিফট পরিবর্তনের সময় শক্তিশালী এ বিস্ফোরণটি ঘটে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু