বিনোদন রিপোর্ট
আজ জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষে পার্থ প্রতিম হালদারের গবেষণা ও পরিচালনায় নির্মিত হয়েছে শিশুদের সিনেমা বিষয়ক আলাপচারিতার অনুষ্ঠান ‘আমাদের সিনেমা’।
বাংলাদেশের অন্যতম নির্মাতা মোরশেদুল ইসলামের সাথে অহনা অনুপমা চৌধুরী ও প্রাকৃত নৃ হায়দার গল্প করেছে চলচ্চিত্র দিবস ও বাংলাদেশের সিনেমা, বিশেষ করে শিশুদের সিনেমার নানাদিক নিয়ে। কথা প্রসঙ্গে যেমন উঠে এসেছে বিশ্বের প্রথম সিনেমার কথা, একইসাথে মোরশেদুল ইসলামের শিশুতোষ চলচ্চিত্রগুলোর কথা। আলাপ করা হয়েছে বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রের অতীত, বর্তমান, ভবিষ্যত্, সমস্যা ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে দুরন্ত টিভিতে।