গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

 
গাজীপুরের শ্রীপুরে আসপাড়া মোড় এলাকায় বৃহস্পতিবার ভোরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
 
নিহতরা হলেন- পিকআপ ভ্যানটির মালিক চকপাড়া গ্রামের আবুল কালামের ছেলে আমিনুল ইসলাম (২৮) ও হেলপার দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলাহাট গ্রামের আমিনুল ইসলামের ছেলে আল আমিন।
 
মাওনা মহাসড়ক থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মহাসড়কের পূর্ব পাশে মাল ওঠানোর জন্য একটি ট্রাক অপেক্ষায় ছিল। এ সময় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে মেরে দেয়। এতে পিকআপ ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আমিনুলকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
 
ওসি আরো জানান, ঘটনার পরই চালক ট্রাকসহ পালিয়ে গেছে। তবে পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান