বেরোবি উপাচার্যের বিরুদ্ধে মামলা

 
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর একেএম নূর-উন-নবীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।
 
বৃহস্পতিবার রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বেরোবির শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাবিউর রহমান।
 
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পুলিশের দায়েরকৃত মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষক নেতা ড. আরএম হাফিজুর রহমান, প্রভাষক তাবিউর রহমান সহ বেশ কয়েক জনের পদোন্নতি স্থগিত রাখা হয়। তাই হয়রানিমূলক মামলার অভিযোগে মানহানির মামলাটি করা হয়েছে। আসছে ১১মে মামলার পরবর্তী দিন ধার্য করে আদালত।
 
ইত্তেফাক/জামান