এসএসসিতে ফেল করে ছাত্রীর আত্মহত্যা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল খালার

জামালপুরে ইসলামপুরে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শারমিনা (১৬) নামে এক ছাত্রী ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তাকে উদ্ধার করতে গিয়ে তার খালা নিহত হয়েছেন।
 
এলাকাবাসীর মাধ্যমে জানা গেছে, পৌর এলাকার মোশারফগঞ্জ গাইছি পাড়ার আব্দুল সালামের মেয়ে শারমিনা (১৬) এসএস সি পরীক্ষায়  অকৃতকার্য হয়। বৃহস্পতিবার দুপুরে তার খালা নজরুলের স্ত্রী সুকতারা আক্তার সুমির (২৫) বাড়ির কাছে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে লাফ দেয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সুকতারা আক্তার সুমি মারা যান।
 
সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম চুন্নু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইসলামপুর রেলস্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, ‘আউট সিগন্যালের ওপাশ আমার আওতার বাইরে।’