থাই ‘রেড বুল’ উত্তারাধিকারী ভরায়ুত সিঙ্গাপুরেও নেই

     থাই ‘রেড বুল’ সাম্রাজ্যের উত্তারাধিকারী ভরায়ুত অভিদায়া  সিঙ্গাপুরে আছেন বলে গত কয়েকদিন আগে থাইলান্ডের পক্ষ থেকে  দাবি করা হলে এ বিষয়ে  সিঙ্গাপুর কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিষয়টি অস্বীকার করে বলেছে, ভরায়ুত সিঙ্গাপুরে নেই । 
 
এদিকে থাই পুলিশ বলছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি হওয়ার আগেই তিনি গত সপ্তাহে ব্যাংকক থেকে সিঙ্গাপুরে ভ্রমণ করেছেন এবং তার ব্যক্তিগত বিমানটি গত মঙ্গলবার সিঙ্গাপুরেই ছিল বলে জানান । সিঙ্গাপুরের একজন মুখপাত্র বলেছেন ,ভরায়ুত সিঙ্গাপুরে নেই। তিনি আরো বলেন, তিনি যেখানেই থাকুক না কেন থাই কর্তৃপক্ষকে আমরা সকল ধরণের আইনী সহায়তা প্রদান করব। 
 
তবে সাধারণ জনগন সমালোচনা করে বলছেন রাষ্ট্রের উচ্চবিত্তরা নানা কারণে মামলায় সুযোগ-সুবিধা পাচ্ছে এবং তার হারিয়ে যাওয়া সরকারের সহায়তা বলে তারা ধারণা করছেন। প্রসঙ্গত, ভরায়ুত অভিদায়া ২০১২ সালে থাইলান্ডের একজন পুলিশ কর্মকর্তাকে গাড়ি চাপায় হত্যা করেন এবং এজন্য তার বিরুদ্ধে থাই পুলিশ বেশ কয়েকবার চার্জ গঠন করেছে এবং তাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিলেও তিনি হাজির হননি । 
 
এ বিষয়ে ভরায়ুতের প্রতিনিধিরা বলছে, তিনি ব্যবসা এবং অসুস্থতার কারণে হাজির হতে পারেননি। তবে থাই তদন্তকারীরা জানায়, তার পাসপোর্ট বাতিল করার জন্য সচেষ্ট রয়েছে। উল্লেখ্য, থাই এবং সিঙ্গাপুরের ভিন্নমতের ফলে ভরায়ুত কোথায় আছেন নিশ্চিত বলা যাচ্ছে না। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির