কুমিল্লার গৌরীপুরে ব্যাংক এশিয়ার নতুন শাখা উদ্বোধন

ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ব্যাংক এশিয়ার ১১৬তম শাখা কার্যক্রম শুরু করেছে। ব্যাংক এশিয়ার বোর্ডনির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব রুমি এ হোসেন নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান জনাব মশিউর রহমান, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আরফান আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ বোরহানুদ্দীন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ সাজ্জাদ হোসেন, শিক্ষাবিদ জনাব নুরুল গনি, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আবুল হোসেন সরকার এবং বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ নুরুন্নবী এ সময় উপস্থিত ছিলেন।
 
স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।  অন-লাইন ব্যাংকিং ও এটিএমসহ সকল আধুনিক ব্যাংকিং সুবিধা সম্বলিত ব্যাংকের গৌরীপুরশাখাটি অত্র এলাকার ব্যবসায়ী ও অন্যান্য গ্রাহকদের ব্যাংকিং চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। 
 
ব্যাংক এশিয়া ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। বিভিন্ন আকর্ষনীয় পণ্য/সেবা নিয়ে ব্যাংকিং সেক্টরে এটি বর্তমানে সর্বাধিক প্রতিশ্রুতিশীল ব্যাংকগুলোর অন্যতম। ইসলামী ব্যাংকিং, ব্রোকারেজ, এসএমই ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এটিএম ইন্টারনেট ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিংপ্রবর্তনের মাধ্যমে ব্যাংক এশিয়া সম্মানিত গ্রাহকদের নিকট পৌঁছে দিচ্ছে সহজ এবং আধুনিক প্রযুক্তি-নির্ভর ব্যাংকিং সেবা। 
 
ইত্তেফাক/রেজা