বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে নভোএয়ার বিপিজিএ কাপপ্রফেশনাল গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। নভোএয়ার এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এই টুর্নামেন্টের আয়োজন করে।
চার দিনব্যাপী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বাদল হোসেন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মোহাম্মদ দুলাল হোসেন ও জামাল হোসেন মোল্লা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নভো এয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান,পরিচালক মেজর ইকবাল কবির (অবঃ), বিপিজিএ এর প্রেসিডেন্ট জনাব আসিফ ইব্রাহিম, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ), কুর্মিটোলা গলফ ক্লাব ও বিপিজিএ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুর্মিটোলা গলফ ক্লাব মাঠে অনুষ্ঠিত চার রাউন্ডের এই টুর্নামেন্টে ২৩টি বিভাগে বিভক্ত হয়ে মোট ৯০ জন গলফার অংশ নিয়েছেন। এর মধ্যে ৮০ জন প্রফেশনাল ও ১০ জন অ্যামেচার গলফার অংশ নিয়েছেন।
ইত্তেফাক/রেজা