চবি ছাত্রলীগের কমিটি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে নিজেদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষে জড়ানোর কারনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির যাবতীয় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

চবি ছাত্রলীগের কমিটি স্থগিতের কারণ জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে কয়েক দিন যাবৎ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে। যে কারনে আমরা এ কমিটি স্থগিত করেছি।

চবি শাখা ছাত্রলীগকে নিয়ে চরম বিরক্তি, দুঃখ, হতাশা আর ক্ষোভের কথা ব্যক্ত করেন তিনি।

ইত্তেফাক/নূহু