উনের সঙ্গে দেখা হলে সম্মানিত বোধ করব: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প বলেছেন, সঠিক পরিস্থিতি ও সময়ে উত্তর কোরিয়া নেতা কিম-জং-উনের সঙ্গে দেখা করতে পারলে সম্মনিত বোধ করব।
 
সোমবার ব্লুমবার্গ সংবাদ সংস্থাকে তিনি বলেন, যদি কিমের সঙ্গে দেখা করাটা আমার জন্য ঠিক হয়-তাহলে অবশ্যই দেখা করব। এটা করতে পরলে আমি সম্মানিত বোধ করব।
 
এর আগে ট্রাম্প কিমকে একজন ‘বেশ চালাক’ হিসেবে অভিহিত করেছিলেন।
 
উত্তর কোরিয়ার পারমানবিক পরীক্ষা নিয়ে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে তখনেই ট্রাম্প এ মন্তব্য করলেন।
 
হোয়াইট হাউজ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বৈঠকের আগে উত্তর কোরিয়াকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।বিবিসি।