সাসেক্সের বিরুদ্ধে ১৩৪ রানের বড় জয় বাংলাদেশের

 
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাসেক্স সেকেন্ড একাদশকে ১৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ।
 
হোভের সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩১৪ রান করেছে বাংলাদেশ। ৯২ রান করে আহত অবসর নেন ইমরুল। এছাড়া সাব্বির রহমান ৫২ রান করেন। জবাবে ১৮০ রানেই গুটিয়ে যায় সাসেক্স। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ ৩১ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন শুভাষিত ও তাসকিন।
 

ইত্তেফাক/এএম।