১০ মে বিকাল সাড়ে ৪টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন। ১০ মে ‘ভিশন-২০৩০’ নিয়ে দলের চেয়ারপারসনের ডাকা সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানাবে বিএনপি।
একই সঙ্গে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকদের পাশাপাশি পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও এ সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হচ্ছে।
গত বছরের ১৯ মার্চ দলের জাতীয় কাউন্সিলে ‘ভিশন-২০৩০’ এর রূপরেখা দেয়া হয়েছিল, সেটা ছিল আউটলাইন। এখন তা পূর্ণাঙ্গভাবে দেয়া হবে।
ইত্তেফাক/কেকে