বিশেষ প্রতিনিধি
রাজধানীর বঙ্গবাজারকে অগ্নি নিরাপত্তার দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ সংক্রান্ত একটি সতর্কতামূলক ব্যানারও টাঙিয়ে দেওয়া হয়েছে মার্কেটটির সামনে।
গত সোমবার বিকাল সাড়ে ৪টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের সামনে থেকে অগ্নি নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তকরণ শুরু হয়।
শুরুতেই সদর দফতরের সামনে অবস্থিত বঙ্গবাজার পরিদর্শন করে ভবনটিকে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ শুরু করেছে। পর্যায়ক্রমে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এসব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হবে।