কন্যার পর এবার আমিরের নায়িকা হয়ে পর্দায় ফিরছেন ফাতিমা

‘দঙ্গল’এ ভাল রকম নজর কেড়েছিলেন ফতিমা সানা শেখ। গীতা ফোগাতের চরিত্রে ফাতিমার দুর্দান্ত অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। সেই ছবিতে ফাতিমার পিতার চরিত্রে অভিনয় করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান।
 
তাই বলেই যে আমিরের পরের ছবিতেও যে আবার তাকেই আবার কাস্ট করা হবে, সেটা বোধহয় খুব যুক্তিহীন নয়! ‘ঠগ্‌স অফ হিন্দোস্তান’এর নায়িকা কে হবেন, তা নিয়ে বহু জল্পনার পর ফতিমাই অভিনয় করছেন ছবিতে। ক’দিন আগে ফতিমার একটা  ছবি ইন্টারনেটে ঘোরাফেরাও করছিল । তখন গুঞ্জন উঠেছিল যে ফাতিমা বোধহয় আমিরের সঙ্গে আবার ছবি করছেন। কিন্তু এবার সেটা নিশ্চিত হওয়া গেল যে ছবিতে তিনিই আছেন।
 
 
এই রোলের জন্যেও গোড়া থেকে অডিশন দিতে হয়েছিল ফতিমাকে। কারণ ছবিতে নারীচরিত্রটি নেহাত সাদামাটা নয়, বরং অ্যাকশনবাজ! এবং তার গুরুত্বও অসীম। আমিরের ছবি সোজাসাপটা হলে চলে! ফলে ফতিমাকে বেশ কয়েকটা কঠিন ওয়ার্কশপও করিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট।
 
ছবির চিত্রনাট্যকার কৃষ্ণ আচার্য বলেছেন, ‘ফতিমাকে বেশ কয়েকটা অ্যাকশন ওয়ার্কশপ করানো হয়েছে। অডিশনের পর আমরা খুব খুশি হয়েছিলাম, ছবির পারফেক্ট নায়িকাকে ওর মধ্যে পেয়ে।’ 
 
ফতিমার জন্য তো এটা বড়় ব্রেক বটেই। কারণ আমিরের পাশাপাশি তিনি স্ক্রিন শেয়ার করবেন অমিতাভ বচ্চনের সঙ্গেও। এদিকে আমিরও ধুম-থ্রির পর কৃষ্ণ আচার্যের সঙ্গে আবারো কাজ করবেন। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/রেজা