সুপ্রভাতের কন্ডাক্টর হেলপারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

শিক্ষার্থী আবরারের মৃত্যু

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালেসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ঘাতক সুপ্রভাত পরিবহন বাসের কন্ডাক্টর ও হেলপার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন কন্ডাক্টর ইয়াছিন আরাফত ও হেলপার ইব্রাহিম হোসেন। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শহীদুল ইসলাম ৭ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী কন্ডাক্টর ইয়াছিন আরাফাতের এবং মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী হেলপার ইব্রাহিম হোসেনের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বুধবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ দুই আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।