রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে ‘মানভঞ্জন’

 
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চ্যানেল আইতে আগামীকাল ৮ মে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত বিশেষ নাটক ‘মানভঞ্জন’।
 
এ নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল।
 
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইশরাত জাহান চৈতি, শর্মিমালা, খায়রুল আলম সবুজ, রাজিব সালেহীন, হারুনুর রশিদ, এমএ হাফিজ প্রমুখ।
 
​ইত্তেফাক/আনিসুর