ময়মনসিংহের মুক্তাগাছায় ছাত্রলীগের উপজেলা শাখা ও পৌর শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।
মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি হয়েছেন, জাহিদুল ইসলাম বিটুল, সহ-সভাপতি সাব্বির আল মামুন, মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আকরাম হোসেন জনি, যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফাহিম সরকার, তানভির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহম্মেদ, মো. শাখাওয়াত হোসেন মুরাদ, মো. আরিফুর রহমান।
পৌর শাখা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দে।
আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে জানিয়ে ৭ মে ২০১৭ তারিখে দলীয় প্যাডে স্বাক্ষর করেছেন, ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী।