‘বাহুবলী টু’ নিয়ে মুখ খুললেন এ আর রহমান

 
এ আর রহমানের সঙ্গীতের সুর ও ছন্দে মেতে ভারতবাসী একসঙ্গে চিৎকার দিয়েছেন ‘জয় হো’। কখনও আবার সাত সমুদ্দুর পেরিয়ে ড্যানি বয়েলের ছবির সুরকার তিনি। এবার নতুন করে চলচ্চিত্র নির্মাণে হাতেখড়ি হতে চলেছে তার। ছবির নাম ‘লে মাস্ক’।
 
গন্ধের অনুভূতি কী রকম হতে পারে তা নিয়েই তৈরি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিস্টিক এই ছবি। সম্প্রতি বাহুবলী টু তোলপাড় ফেলে দিয়েছে ভারতীয় সিনেমায়। ইতিহাস সৃষ্টি করা সেই ‘বাহুবলী’র সঙ্গে কি টক্কর দিতে তৈরি হচ্ছে ‘লে মাস্ক’?
 
সে রকম যে কোনও সম্ভাবনা নেই তা মেনে নিয়েছেন স্বয়ং এ আর রহমান। অস্কার বিজয়ী এই সুরকার বলছেন, বাহুবলীর মতো জব্বর ছবি তৈরি করতে চাই না। আমাদের হাতে তো ওই রকম ছবি তৈরি করার মতো জব্বর পরিচালক নেই। প্লাস আমার কাছে ২০০ কোটি টাকাও নেই।’
 
পরিচালক রহমানের ডেবিউ ‘লে মাস্ক’ অভিনয় করেছেন নোরা আরনেজেদার, গেই বারনেট, মুনিরহি গ্রেস এবং মারিয়ান জোরাবিয়ান। ছবির বেশির ভাগ শ্যুটিং হয়েছে রোমে। জুলিয়েট এক অনাথ শিশু। মুসকান সেন্ট যার সর্বক্ষণের সঙ্গী। জুলিয়েট আর তাঁর সেন্ট নিয়েই এগিয়েছে ‘লে মাস্ক’ এর গল্প।
 
পরিচালনার পাশাপাশি ছবির গল্পটিও লিখেছেন এ আর রহমান। আর ছবির সুরকারের নাম বলার প্রয়োজন নেই, নিজেই। ইন্ডিয়া ডটকম।
 
ইত্তেফাক/আনিসুর