‘মুস্তাফিজের হলো টা কী?’ ডেল স্টেইনের প্রশ্ন

দক্ষিণ আফ্রিকার গতিদানব ডেল স্টেইন। আর বাংলাদেশের মুস্তাফিজ বিশ্বব্যাপী পরিচিত ‘কাটার মাস্টার’ হিসেবে। কিন্তু ইনজুরি থেকে মাঠে ফেরার পর দেখাতে পারছেন তার কাটার জাদু। চলতি আইপিএলের দশম আসরেও মাত্র ১ ম্যাচ সুযোগ পেয়েছিলেন। তাতে বেদম মার খাওয়ার পর বাকি ম্যাচগুলোতে সাইডবেঞ্চে বসেই কাটাতে হয় তাকে। এই ব্যাপারটাই বেশ অবাক করেছে প্রোটিয়া ডানহাতি পেসারকে।
 
 
এক টুইট বার্তায় ডেল স্টেইন প্রশ্ন করেছেন, 'শুধু একটা প্রশ্ন, মুস্তাফিজের হয়েছে টা কী? সে কি এখনও ইনজুরিতে ভুগছে?' টুইটে হ্যাশট্যাগ দেওয়া আছে আইপিএল ২০১৭। অর্থাৎ আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে জাদু দেখানো মুস্তাফিজকে এবার একাদশে না দেখে বিস্মিত তিনি। কিছু পরে টুইটের জবাব দিয়েছেন মুস্তাফিজ। 
 
তিনি প্রশ্নের মূল জায়গাটি এড়িয়ে গিয়ে স্টেইনকে জানিয়েছেন, 'আমি এখন ভালো আছি। বর্তমানে জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে এসেছি। '
 
গত ৩ মে আইপিএল থেকে দেশে ফেরেন মুস্তাফিজ। পরের দিন সাকিব আল হাসানের সঙ্গী হয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার উদ্দেশে উড়াল দেন। বলা হচ্ছে, প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পাওয়া আফগানিস্তানের তরুণ স্পিনার রশিদ খানের জন্য অনেকটা ঢাকা পড়ে গেছেন মুস্তাফিজ। আর ইনজুরি কাটিয়ে জাতীয় দলেও নিজের স্বরূপ দেখাতে পারেননি তিনি। এটাই অবাক করেছে স্টেইনকে। আর কোটি ক্রিকেটপ্রেমী বসে আছে মুস্তাফিজের সেই জাদুকরী কাটার দেখার জন্য। টুইটার।
 
ইত্তেফাক/রেজা