দীপিকা-রণবীরের কথা বন্ধ, ব্রেকআপের গুজব

 
বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সম্পর্কে ভাঙন ধরেছে বলে খবর প্রকাশিত হয়েছে। পরিস্থিতি এতই খারাপ হয়ে গিয়েছে যে দু’জনের মধ্যে কথাবার্তাও এখন বন্ধ!
 
দীপিকা একটু আড়াল করে চললেও রণবীর বরাবরই তাঁদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। বিশেষ করে ‘কফি উইথ কর্ণ’এ তার বেশ কিছু উদাহরণও রয়েছে। কিন্তু সম্প্রতি একটি পার্টিতে দীপিকা মুখও দেখতে চাননি রণবীরের! আয়োজকদের সঙ্গে কথা বলে ব্যবস্থা করেছিলেন, যাতে রণবীর আসার আগেই তিনি পার্টি ছেড়ে বেরিয়ে যেতে পারেন।
 
দু’জনের সম্পর্কের বেশ কিছু বছর হয়ে গিয়েছে। একসঙ্গে তারা ‘বাজিরাও মস্তানি’ করেছেন।  আগেও বেশ কিছু ছবিতে কাজ করেছেন। এখন তারা সঞ্জয় লীলা বানসালীর ‘পদ্মাবতী’ নিয়ে ব্যস্ত। তবে তাদের মধ্যে তিক্ততা তৈরি হলেও ছবির কাজে কোনও রকম বাধা পড়েনি। তার একটা বড় কারণ, দু’জনের একসঙ্গে কোনও দৃশ্য নেই ছবিতে। দু’জনে আলাদা স্টুডিওয় নিজেদের মতো শ্যুট করছেন। কী এমন হল যে, এখন মুখ দেখাদেখিও বন্ধ হয়ে গেল?
 
শোনা গেছে, দীপিকা যখন ‘ট্রিপ্‌ল এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’এর শ্যুটিংয়ের জন্য দীর্ঘ সময় বিদেশে ব্যস্ত ছিলেন, রণবীর সিং বেশ একা হয়ে পড়েছিলেন তখন। দীপিকা এবং ভিন ডিজেলকে নিয়ে বিদেশি মিডিয়ায় বহু গুজব ছড়িয়েছিল তখন। সেসব কারণে দ্বিধাদ্বন্দ্বে রণবীর।
 
এদিকে ভারতীয় মিডিয়া আরো গুজব রটেছে,  ঐ সময় নাকি রণবীর অন্য নারীর প্রতি ঝুঁকেছিলেন। যদিও সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কিন্তু সে কথা জানতে পেরে ব্যাপক চটে গেছেন দীপিকা! সেই কারণেই কথা কাটাকাটি হয়েছে দু’জনের মধ্যে। বলিউড লাইফ।
 
ইত্তেফাক/আনিসুর