চলে গেলেন কিংবদন্তি সেতার বাদক রইস খান

চলে গেলেন কিংবদন্তি সেতার বাদক উস্তাদ রইস খান। পাকিস্তানের করাচিতে ৭৭ বছর বয়সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রইস খান। বিখ্যাত সংগীত শিল্পী বিলকিস খানুমের স্বামী রইসের চার ছেলে রয়েছে। উস্তাদ রইস ১৯৩৯ সালে ভারতের ইন্দোরে একটি সংগীতপ্রেমী পরিবারে জন্মগ্রহণ করেন। মেওয়াটি ঘরানার এই সেতার বাদকের নানা ইনায়াত আলি খান ছিলেন উপমহাদেশের অন্যতম সেরা সেতারবাদক।
 
তিনি তার চাচা ওয়ালায়াত আলি খান ও বাবা মুহাম্মাদ খানের কাছে সেতার বাজানো শিখেন। মাত্র ৫ বছর বয়সে মুম্বাইয়ের সুন্দর বাই হলে গভর্নর ও ‘মহারাজা অব ইন্ডিয়া’র সামনে সেতার বাজান রইস। তারা তার প্রতিভার অকুণ্ঠ প্রশংসা করেন। ১৯৬৩ সালে বিশ্বভ্রমণে বের হন এবং প্রথমবারের মত করাচিতে পারফর্ম করেন। ১৯৬৮ সালে পাকাপাকিভাবে পাকিস্তানে চলে যান রইস এবং ১৯৭৯ সালে জনপ্রিয় সংগীতশিল্পী বিলকিস বেগমকে বিয়ে করেন।
 
জাব তেরা হুকুম মিলা, আব কি সাল পুনম মে, নিন্দ আখো সে উড়ি সহ অসংখ্য জনপ্রিয় গান কম্পোজ করা রইস ২০০৫ সালে পাকিস্তানের প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড এবং ২০১৭ সালে সিতারা ই ইমতিয়াজ প্রদান করে। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সাব্বির