তালাক দেয়া স্ত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে তালাক দেওয়া স্ত্রীর অশ্লীল ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে সাবেক স্বামী ভ্যানচালক গোলাম রব্বানিকে (২৫) আটক করেছে পুলিশ। 
 
সোমবার সকালে উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ড থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।  গোলাম রব্বানি উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীকোলা উদয় সাগরপাড়া গ্রামের বেলাল ফকির ছেলে। 
 
পুলিশ জানায়, তিন বছর আগে সামাজিকভাবে গোলাম রব্বানি উপজেলার রায়নগর ইউনিয়নের এক তরুণীকে  বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে এক বছরের ছেলে সন্তান জন্মগ্রহণ করে। অভাবের সংসারে মাঝে-মধ্যেই স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ হতো। এর একপর্যায়ে রব্বানি দেড় বছর আগে তার স্ত্রীকে তালাক প্রদান করে। তালাক প্রদানের কিছু দিন পর স্ত্রী অশ্লীল ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
 
এ ঘটনায় গোলাম রব্বানির সাবেক স্ত্রী  বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর সোমবার পুলিশ তাকে মোকামতলা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে।
 
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, আদালতের মাধ্যমে বিকেলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি