বরিশালে বিভাগীয় মুক্তিযোদ্ধা সমাবেশ

মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধের প্রত্যয়ে সোমবার নগরীর অশ্বীনি কুমার হলে বিভাগীয় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ড আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুবউদ্দিন।  প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান বীরবিক্রম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব এমদাদ হোসেন মতিন। বিভাগীয় সমাবেশে বরিশাল বিভাগের ছয় জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।
 
সমাবেশে বক্তারা বলেন, দেশের মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা কাজ করে যাচ্ছেন। যেকোন মূল্যে এদের বিনাশ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করবে মুক্তিযোদ্ধারা। দেশের সবাইকে এ কাতারে সামিল হওয়ারও আহ্বান জানানো হয়। 
 
ইত্তেফাক/পাভেল