মামলা মোকাবিলা করতে ভয় কেন?

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বিএনপি নেত্রীর উদ্দেশ্যে বলেছেন, এতিমের টাকা মেরে খেয়েছেন। এখন কোর্টে যাওয়া বলতে গেলে বন্ধ করে দিয়েছেন। মামলা মোকাবেলা করতে ভয় কিসের? একটা মামলায় ১৪০ দিন সময় নিয়েছেন। শুরুতে এতিমের টাকা দিয়ে দিলেই তো মামলা থাকতো না। আসলে টাকা ছাড়বেন না, এটা তাদের চরিত্র। তারা দেশের উন্নয়ন করবে কিভাবে?

গতকাল সোমবার রাতে দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, দেশের উন্নতি হোক, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক এটা বিএনপি চায় না। এতে বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে। তবে আমরা চাই একটা মর্যাদাশীল, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি আর মানুষ খুন করাই বিএনপির কাজ। খালেদা জিয়ার ছেলের পাচার করা টাকা আমরা ফিরিয়ে এনেছি, আরো টাকা আনতে পারবো। এ সময় সংসদে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হয় গত মঙ্গলবার। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বাদে টানা ৫ কার্য দিবস চলে এবারের অধিবেশন।

ইত্তেফাক/নূহু