ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমামকে কুপিয়েছে আহত করেছে একদল দুর্বৃত্ত। মারাত্মকভাবে আহত মোস্তাফিজুর রহমান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, এশার নামাজের আজান দেয়ার জন্য মোস্তাফিজুর রহমান মসজিদে প্রবেশ করলে একদল লোক সেখানে প্রবেশ করে এবং তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
হামলাকারীদের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান। তিনি বলেন, মোট তিনজন এই হামলাটি চালিয়েছে এবং তাদের কেউই স্থানীয় নয়।