গাংনীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

 
গাংনীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
 
ইদ্রিস আলী পার্শ্ববর্তী মহেশপুর গ্রামের মৃত গোকুল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইদ্রিস আলী ও তার সঙ্গী খবিরউদ্দীন এক সাথে বামন্দী বাজারে মাছ বিক্রি শেষে পাখীভ্যান যোগে বাড়ী ফেরার পথে জোড়পুকুরিয়া বাজারের অদূরে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দিলে পাখী ভ্যানে থাকা ইদ্রিস আলী রাস্তায় পড়ে যায়। দুজনই মারাত্মক আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে গেলে ইদ্রিস আলীর শারীরিক অবস্থা খারাপ হলে ডাক্তার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
 

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন এ খবর নিশ্চিত করেছেন।