প্লে-অফের দৌড়ে টিকে থাকল হায়দারাবাদ

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে প্লে-অফের দৌঁড়ে ভালোভাবেই টিকে থাকলো গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দারাবাদ।গতরাতে পয়েন্ট টেবিলের শীর্ষ দল মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে প্লে-অফের এক ধাপ এগিয়ে গেল হায়দারাবাদ। 
 
প্রতিপক্ষের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩৮ রান করে মুম্বাই। দলের পক্ষে অধিনায়ক রোহিত শর্মা ৪৫ বলে ৬৭ ও উইকেটরক্ষক পার্থিব প্যাটেল ২৩ রান করেন। জবাবে ওপেনার শিখর ধাওয়ানের ৪৬ বলে অপরাজিত ৬২ ও মইসেস হেনরিকসের ৪৪ রানের সুবাদে ১০ বাকী রেখেই জয়ের স্বাদ পায় হায়দারাবাদ। ম্যাচের সেরা হয়েছেন ধাওয়ান। হারের পরও ১২ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলো আগেই প্লে-অফ নিশ্চিত করা মুম্বাই। ১ ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকলো হায়দারাবাদ। 
 
ইত্তেফাক/রেজা