ধোবাউড়ায় বজ্রপাতে সহোদরের মৃত্যু

 
ময়মনসিংহের ধোবাউড়া ইউনিয়নের রাউতি গ্রামে বজ্রপাতে রাজ মিয়া (৪০) এবং আসাদ মিয়া (৪৫) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহতরা ওই গ্রামের মালেক মৌলভীর ছেলে। তারা পেশায় কৃষক ছিলেন। বাড়ীর পাশেই ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয় বলে জানা যায়।
 
নিহতদের দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মজনু মিয়া ও ইউ পি চেয়ারম্যান স্বপন তালুকদার। পরে উপজেলা নির্বাহী অফিসার নিহতের পরিবারকে দাফনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
 
ইত্তেফাক/জামান