“পাগল মন মন রে” গানের গীতিকার ও সুরকার আহমেদ কায়সার আর নেই। গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামে তার নিজ বাসভবনে মঙ্গলবার সকাল ৮টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ২ ছেলে, স্ত্রী ও অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। তিনি “পাগল মন মন রে” গানের গীতিকার ও সুরকার ছাড়াও অসংখ্য কবিতা, ছড়া রচনা করেন। কর্ম জীবনে বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তর প্রধান কার্যালয়ে প্রধান অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় উত্তর চরখালী জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।