বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ১ মণ সিসাসহ এমরান কবির (৩৬) নামে এক যুবককে আটক করেছে শুল্ক গোয়ন্দো কর্মকর্তারা।
মঙ্গলবার সকালে কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হওয়ার সময় তাকে আটক করা হয়।
বেনাপোল শুল্ক গোয়েন্দার সহকারী কমিশনার সাদেক হোসেন জানান, ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রী এমরান কবির কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হয়ে যাচ্ছিলেন। এ সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে এমরান কবিরের লাগেজ থেকে ১ মণ সিসা জব্দ করে। সিসা বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি