শোক সংবাদ

তাহমিনা বেগম ঝর্ণা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা তাহমিনা বেগম ঝর্ণা (৭০) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে..... রাজেউন)। তিনি স্বামী, দুই ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রথম নামাজে জানাজা মঙ্গলবার বাদ যোহর বালীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং আড়াইটায় মুনশুরপুর বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে মুনশুরপুর সামাজিক কবরস্থানে শায়িত করা হয়।

আছিয়া খানম

ফরিদপুর জেলার সাবেক আনসার অ্যাডজুডেন্ট মরহুম শেখ নাসিরউদ্দিনের সহধর্মিণী  আছিয়া খানম (৬৫) সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে..... রাজেউন)। মঙ্গলবার বাদ জোহর হাবেলী গোপালপুর রেল কলোনী জামে মসজিদে জানাজা শেষে তাকে আলিপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান।

আব্দুল আজিজ মোল্লা

বাগেরহাটের রায়েন্দা পাইলট হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ আব্দুল আজিজ মোল্লা (১০০) সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ....  রাজিউন)। তার প্রথম নামাজে জানাজা মঙ্গলবার সকাল ১১টায় রায়েন্দা পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। দুপুর দুইটায় পশ্চিম রাজৈর গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

লোকমান হোসেন মিয়া

যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সোহেল পারভেজের বাবা ডৌকারচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লোকমান হোসেন মিয়া গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে  মৃত্যুবরণ করেন (ইন্নলিল্লাহি... রাজিউন)। তার নামাজে জানাজা গতকাল বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয়। এক বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ,  যুবলীগ সহ-সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।