বার্লিনে ওলাঁদের সর্বশেষ বিদেশ সফর

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সোমবার বার্লিন সফর করেন। আগামী সপ্তাহে তার উত্তরসূরি ইমানুয়েল ম্যাক্রোনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে এটি ছিল তার সর্বশেষ বিদেশ সফর।
 
বার্লিনে মুখোমুখি আলোচনা ও নৈশভোজের আগে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তার কার্যালয়ের প্রবেশ পথে ওলাঁদকে উষ্ণ অভিনন্দন জানান। এদিকে ফ্রান্সে ক্ষমতার পালাবদলের মধ্যদিয়ে এ দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।
 
উল্লেখ্য, উভয়ে সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে এসেছেন। তবু সোমবার মের্কেল বলেন, ‘আমি ফ্রাঁসোয়া ওলাঁদের সাথে কাজ করে অনেক আনন্দ পেয়েছি। তার মেয়াদকালে তাদের মধ্যে একটি আস্থার সম্পর্ক গড়ে ওঠে।’
 
ফিরতি ফ্লাইটে প্যারিসে আসার সময় ওলাঁদ এএফপিকে বলেন, ‘জার্মান চ্যান্সেলর ইউরো সংকট, গ্রীস, ইউক্রেন ও জলবায়ু বিষয়ে আমাদের যৌথ কাজের অনেক প্রশংসা করেন। এ ধরণের অনেক ইস্যু যা আমাদের সম্পর্ককে ঘনিষ্ঠ করেছে।’ এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির