ওসমানীনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

 
সিলেটের ওসমানীনগরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। নিহত হেনি বেগম (৪৮) উপজেলার খাশিপাড়া গ্রামের আব্দুল হান্নান (৬০) এর স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে আব্দুল হান্নান ও তার স্ত্রী মধ্যে ঝগড়া চলে আসছিল। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠক ও হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী আব্দুল হান্নান ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে আহত করেন।
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ সহিদ উল্লা বলেন, 'পারিবারিক অশান্তির জের ধরে স্বামীর হতে স্ত্রীকে খুন হয়েছে বলে প্রাথমিক ভাবে ভাবে জানা গেছে।'
 
ইত্তেফাক/জামান